NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, হাসপাতালে ২৩৬৭


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১৯ পিএম

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, হাসপাতালে ২৩৬৭

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৭৬ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৮ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

এ দিন বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৪৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৯০৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৫৩৮ জনল।

এ বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১ লাখ ২১ হাজার ৫০০ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ঢাকায় চিকিৎসা নিয়েছেন ৫৭ হাজার ১৪৬ জন এবং ঢাকার বাইরে ৬৪ হাজার ৩৫৪ জন চিকিৎসা নিয়েছেন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ১২ হাজার ৪৭৮ জন। ঢাকায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ হাজার ৮১৬ এবং ঢাকার বাইরে ৫৯ হাজার ৬৬২ জন।