NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ওয়াগনার প্রধান প্রিগোজিনের অন্ত্যেষ্টিক্রিয়ায় থাকবেন না পুতিন


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪৬ পিএম

ওয়াগনার প্রধান প্রিগোজিনের অন্ত্যেষ্টিক্রিয়ায় থাকবেন না পুতিন

আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের শেষকৃত্যে অংশ নিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

পেসকভ বলেন, ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কে প্রেসিডেন্ট অবগত নন। তিনি এতে যোগ দেবেন, এমন কোনো পরিকল্পনা নেই।

 

তিনি আরও বলেন, ক্রেমলিনের কাছে বিষয়টি নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। এটা নিতান্তই প্রিগোজিনের পরিবারের ব্যাপার।

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট মস্কোর উত্তরে টাভার অঞ্চলে বিমান দুর্ঘটনায় প্রিগোজিনের মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশিত হয়। প্রথমদিকে বিষয়টি নিশ্চিত না হলেও দুয়েকদিন আগে এক বিবৃতির মাধ্যমে রাশিয়া জানায়, বিমান বিধ্বস্তে ওয়াগনার প্রধান মারা গেছেন।

সূত্র : রয়টার্স