NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ বিজয়ী হলেন শ্বেতা


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১০:৪৭ পিএম

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ বিজয়ী হলেন শ্বেতা

বিনোদন ডেস্ক: এবারের ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৩’ বিজয়ী হয়েছেন শ্বেতা সারদা। রোববার রাতে মুম্বাইয়ে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হয় মিস ইউনিভার্স মঞ্চের এই ভারতীয় প্রতিনিধিকে। শ্বেতাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী দিভিতা রায়।

এছাড়া দিল্লির মেয়ে সোনাল কুকরেজা ‘মিস ডিভা সুপারন্যাশনাল ২০২৩’-এর খেতাব লাভ করেন। রানার আপ নির্বাচিত হয়েছেন কর্ণাটকের তৃষা শেঠি।

আগামী ৭২ তম মিস ইউনিভার্সে ভারতের হয়ে অংশ নেবেন শ্বেতা।

ভারতের চণ্ডীগড়ের বাসিন্দা শ্বেতা সারদা। বয়স ২২ বছর। ১৬ বছর বয়সে স্বপ্ন-পূরণের জন্য মায়ের সঙ্গে মুম্বাই পাড়ি জমান তিনি। সিঙ্গেল মাদার হিসেবে শ্বেতাকে বড় করেছেন তার মা।

এই বিউটি পেজেন্টে অংশ নেওয়ার আগে শ্বেতা একাধিক রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ড্যান্স ইন্ডিয়া ড্যান্স, ড্যান্স দিওয়ানে, ড্যান্স প্লাস, ইত্যাদি।