NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ক্রিকেট মাঠে লাল কার্ড দেখে মাঠছাড়া নারিন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৯ পিএম

ক্রিকেট মাঠে লাল কার্ড দেখে মাঠছাড়া নারিন

স্পোর্টস ডেস্ক: ক্রীড়াঙ্গনে লাল কার্ডের ব্যবহার নতুন কিছু নয়। ফুটবল ম্যাচে এই কার্ডের প্রচলন চলে আসছে বহুদিন ধরে। কিন্তু ক্রিকেট মাঠেও এবার দেখা গেল লাল কার্ড। ঘোষণা ছিল আগেই, এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-এ(সিপিএল) থাকবে লাল কার্ডের ব্যবহার। অবশেষে ফ্রাঞ্চাইজি লিগটির ১১ ম্যাচ পর তার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে গত রাতে মুখোমুখি হয়েছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস-ত্রিনবাগো নাইট রাইডার্স। সেন্ট কিটসের ইনিংসের সময় ঘটে এমন ঘটনা। ১৮তম ওভার বোলিং করতে দেরি করে নাইট রাইডার্স। সিপিএলের নতুন আইন অনুযায়ী, ৩০ গজ বৃত্তের মধ্যে চার ফিল্ডারের পরিবর্তে পাঁচ ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয় নাইট রাইডার্সকে। পরের ওভারে একই ভুল আরও এক ফিল্ডার কমে আসে তাদের। আর শেষ ওভারে একজন ফিল্ডারকেই মাঠ ছাড়া হতে হয়। 

অন ফিল্ড আম্পায়ার জাহিদ বাসারাথ টানা তিন ওভার মন্থর বোলিংয়ের কারণে লাল কার্ড দেখান নাইট রাইডার্সকে। পরে ত্রিনবাগোর অধিনায়ক পোলার্ডকে জানানো হয়। তিনি তার দলের ফিল্ডার সুনিল নারিনকে মাঠের বাইরে চলে যেতে বলেন।

ধারাভাষ্য কক্ষ থেকে তখন ইয়ান বিশপ বলেন, 'এখানে ঐতিহাসিক একটি মুহূর্ত হতে পারে... ওহ লাল কার্ড। কেউই এই রংয়ের কার্ড দেখতে চায় না। তাদের (ত্রিনবাগো) এখন দশজন নিয়েই ফিল্ডিং করতে হবে। তাই কাউকে মাঠ ছাড়তে হবে এবং ৩০ গজ বৃত্তের বাইরে কেবল দুইজন ফিল্ডার থাকবে।'

যদিও নারিন মাঠছাড়া হওয়ার আগেই নিজের ওভারের কোটা শেষ করেন। ২৪ রানে ৩ উইকেট নেন তিনি। একজন ফিল্ডার কম নিয়ে শেষ ওভার করতে হয় ত্রিনবাগোর বোলার ডোয়াইন ব্রাভোকে।