NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

ফকিরকে পান্তা ভাত দিলে খায় না, উল্টো ইংরেজি শোনায় : মতিয়া চৌধুরী


খবর   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৩, ১০:৫৮ এএম

ফকিরকে পান্তা ভাত দিলে খায় না, উল্টো ইংরেজি শোনায় : মতিয়া চৌধুরী

ঢাকা: সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, আপনারা যদি হেলিকপ্টার, ট্রেন কিংবা রাস্তা দিয়ে যান, তাহলে কোনো কুড়ে ঘর দেখতে পাবেন না। লাল-সবুজের ঘর আপনাদের চোখে পড়বে। আজকের বাস্তব সত্য হলো, ঢাকার প্রাণকেন্দ্র তো বটেই ঢাকার বাইরেও ফকিরকে পান্তা ভাত খেতে দিলে তারা খেতে চায় না। বরং উল্টো ইংরেজি শোনায়, 'আমার তো গ্যাস্ট্রিক, আমি পান্তা ভাত খেতে পারি না।' আমি মনে করি, আল্লাহর ইচ্ছা ছাড়া এটা আমরা শুনতে পারতাম না।

শনিবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে 'আগস্ট ট্রাজেডিস: ওল্ড এনিমাস নোভেল ভেইল' শীর্ষক আলোচনা সভায় মতিয়া চৌধুরী এসব কথা বলেন। আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। মতিয়া চৌধুরী আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের দায়িত্ব আমাদের সবার ওপরে ছিল, সেই কাজটি তার কন্যা শেখ হাসিনা আমাদের সঙ্গে নিয়ে সম্পাদনের ব্যবস্থা করেছেন। তিনি জীবনের ঝুঁকি পরোয়া না করে বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়েছেন। একইসঙ্গে তিনি বঙ্গবন্ধুর আরাধ্য স্বপ্ন, বাংলার মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির চেয়ারম্যান মো. জমির এবং মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জাকিয়া নূর লিপি। এতে ১৫ আগস্টের সেই ভয়াল রাতের লোমহর্ষক বর্ণনা দেন প্রত্যক্ষদর্শী বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী আব্দুর রহমান শেখ রমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।