NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

নতুন রেকর্ড: যে হিমালয় চূড়া কেবলই সাকিবের


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৫, ০৮:০৭ এএম

নতুন রেকর্ড: যে হিমালয় চূড়া কেবলই সাকিবের

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে ১০০ উইকেট, ২ হাজার রান; এই পরিসংখ্যানটাই সাকিবকে করেছে সবার থেকে আলাদা। ক্রিকেট এই শর্টার ফরম্যাটে আর কারো এই কীর্তি নেই।

ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই করে হারার দিনে সাকিব আল হাসানের ঝুলিতে যোগ হয়েছে টি-টোয়েন্টিতে ২০০০ রানের ফাইলফলকে ছোঁয়ার কীর্তি। আর এই ফরম্যাটে ১০০ উইকেট আগেই তুলে নিয়েছিলেন সাকিব। 

এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিও সাকিব আল হাসান।

 

সবমিলিয়ে ৯৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিশ্বসেরা অলরাউন্ডারের নামের পাশে এখন ২০০৫ রান, উইকেট ১২০টি।

ডমিনিকায় বল হাতে ১ উইকেট নেওয়া সাকিব চাপের মুখে ব্যাট হাতে খেলেছেন ৬৮ রানের ইনিংস, থেকেছেন অপরাজিত।