NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

এশিয়া কাপে অনিশ্চিত ইবাদত


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০১:৪৮ পিএম

এশিয়া কাপে অনিশ্চিত ইবাদত

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের দল থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছেন পেসার ইবাদত হোসেন। জানা গেছে, চোটে ভুগছেন তিনি। তার বদলে দলে সুযোগ পেতে পারে খালেদ আহমেদ অথবা তানজিম হাসান সাকিব। 

আজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। 

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে চোটে পড়েছিলেন ইবাদত। বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান। সে কারণেই আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি তিনি।

 

এশিয়া কাপের ১৭ সদস্যের দলে আছেন ইবাদত। তবে এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। নান্নু বলেছেন, ‘ইবাদতকে নিয়ে শঙ্কা আছে। কাল ফিজিওর রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। তবে ইবাদত না গেলে তানজিম সাকিব অথবা খালেদের মধ্যে একজনকে এশিয়া কাপে নেওয়া হবে।’