NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

সিডনিতে জাতীয় শোক দিবস পালিত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৫:২১ এএম

সিডনিতে জাতীয় শোক দিবস পালিত

বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। গভীর শ্রদ্ধার সাথে সিডনির একটি কনভেনশন হলে ১৯ অগাস্ট (শনিবার) সন্ধ্যায় এ দিবস পালন করা হয়।

শোকসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. সিরাজুল হক সভার সভাপতিত্ব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচির সঞ্চালনায় শোক সভায় বিশেষ অতিথি ছিলেন ড. মাসুদুল হক, ড. রফিকুল ইসলাম, ড. রতন কুণ্ডু ও বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুন।

 

শোক সভায় আরো বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী শিকদার, সাংগঠনিক সম্পাদক ও মিডিয়া সেলের প্রধান দিদার হোসেন, মোসলেউর রহমান খুশবু, সিডনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ, অস্ট্রেলীয়া ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক মিকু চৌধুরী, ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-অর্থ বিষয়ক সম্পাদক ফাহাদ আজগর, অর্ক হাসান প্রমুখ।