NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo
ভোটকেন্দ্র বাড়ছে ২১৯৭টি

জাতীয় নির্বাচনে ভোটকক্ষ বাড়ছে ৫৪ হাজার


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:১৭ এএম

জাতীয় নির্বাচনে ভোটকক্ষ বাড়ছে ৫৪ হাজার

ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৪ হাজার ভোটকক্ষ বাড়ছে। এতে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৬৬৮টি। গত একাদশ জাতীয় নির্বাচনে যা ছিল ২ লাখ ৭ হাজার ৩১৯টি।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে খসড়া ভোটকেন্দ্রের তালিকা বিষয়ে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এসব তথ্য জানান।

সচিব বলেন, ‘সব থেকে বেশি ভোটকক্ষ বেড়েছে কুমিল্লায় ৩০ দশমিক ১৩ শতাংশ, সব থেকে কম বেড়েছে ঢাকায় ২১ দশমিক ৮৭ শতাংশ।

 

তিনি বলেন, একাদশের ৪০ হাজার ১৮৩টি কেন্দ্র থেকে বেড়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৩৮০টির মতো হতে পারে। একাদশ সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটকেন্দ্র বাড়ছে দুই হাজার ১৯৭টি। তবে ইসির চূড়ান্ত হিসাবে কিছু কম-বেশি হতে পারে।

ইসির ১০টি অঞ্চলের মধ্যে এবার কুমিল্লা অঞ্চলে কেন্দ্র বাড়ছে বেশি। এ অঞ্চলে ১১ দশমিক ২০ শতাংশ বাড়ছে। এ অঞ্চলে একাদশের ৪ হাজার ২৯৪টি কেন্দ্র থেকে বেড়ে ৪ হাজার ৭৭৫টির মত কেন্দ্র। সব চেয়ে কম বাড়ছে সিলেট অঞ্চলে। সেখানে একাদশের ২ হাজার ৮০৫টি কেন্দ্র থেকে বেড়ে ২ হাজার ৮৬৫ হচ্ছে।

‘বুধবার প্রকাশিত খসড়া কেন্দ্রের ওপর দাবি-আপত্তির নেওয়ার শেষ তারিখ ৩১ অগস্ট। এসব দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ১১ সেপ্টেম্বর এবং খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হবে ১৭ সেপ্টেম্বর’, বলেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।