NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

‘চীনের ঋণের ফাঁদে যাচ্ছি না’, কংগ্রেসম্যানদের জানালেন পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৭:০৭ এএম

‘চীনের ঋণের ফাঁদে যাচ্ছি না’, কংগ্রেসম্যানদের জানালেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: বাংলাদেশ চীনের ঋণের ফাঁদে যাচ্ছে না বলে মার্কিন কংগ্রেসম্যানদের জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ঢাকা সফররত দুই মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে আলোচনায় চীনের প্রসঙ্গ উঠলে সে বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

রবিবার (১৩ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক।

বৈঠকে চীন নিয়ে দুই কংগ্রেসম্যানের সঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে সাংবাদিকদের মোমেন বলেন, ‘চীন নিয়ে তারা বলেছে— তোমরা চীনের ভেতরে চলে যাচ্ছ।

আমরা বলেছি, আমরা চীনের ঋণের ফাঁদে যাচ্ছি না। আমরা চীন থেকে যে ঋণ নিয়েছি, তা মাত্র এক শতাংশের মতো।’ 

 

তিনি বলেন, তাদের কাছে বিভিন্ন লোকজন বলেছে, বাংলাদেশ একটি ভয়ঙ্কর জায়গা। এরা চীনের খপ্পরে পড়ে গেছে।

চীনের গোলাম হয়ে গেছে। এখানে অশান্তি আর অশান্তি। পুলিশ সব লোকজনকে ধরে মেরে ফেলছে। এই ধরনের একটি ধারণায় ভয় তাদের।
তবে এসব কোনোটিই সত্য নয়।

 

কংগ্রেসম্যানদের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। 

মন্ত্রী বলেন, তারা বলেছে রোহিঙ্গাদের কাজ দেওয়ার জন্য। আমরা বলেছি, আমাদের ঘনবসতি। আর আমাদেরই প্রতিবছর ২০ লাখ যুবক কাজের বাজারে যোগ হয়।

তোমরা মাত্র ৬২ জন রোহিঙ্গা নিয়েছ। পারলে আরো রোহিঙ্গা নিয়ে যাও।

 

নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে, এ বিষয়ে তারা আশ্বস্ত হয়েছেন কি না জানতে চাইলে মোমেন বলেন, সেটি তাদের জিজ্ঞেস করুন।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুজন সদস্য শনিবার চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তাদের একজন (এড কেইস) ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য ও অপরজন (রিচার্ড ম্যাকরমিক) রিপাবলিকান পার্টির।