NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৩১ এএম

লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক একজন গভর্নর ও তার ঘনিষ্ঠ চার সহযোগীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর রিয়াদ সালামেহ ও তার ঘনিষ্ঠ চার সহযোগীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ বিভাগ বলছে, রিয়াদ সালামেহের দুর্নীতি ও বেআইনি কর্মকাণ্ড লেবাননে আইনের শাসন ভেঙে পড়তে ভূমিকা রেখেছে।

সালামেহের পরিবারের সদস্য, ঘনিষ্ঠ সহযোগী এবং তার প্রাথমিক সহকারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ।

এক বিবৃতিতে মার্কিন অর্থ বিভাগ বলছে, সালামেহ তার ক্ষমতার অপব্যবহার, লেবাননের আইনের লঙ্ঘন করে ইউরোপীয় রিয়েল এস্টেট ব্যবসায় শেল কোম্পানিগুলোর মাধ্যমে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। নিজের এবং সহযোগীদের সমৃদ্ধির জন্য তিনি আইন লঙ্ঘন করে এই বিনিয়োগ করেছেন। একই দিনে পৃথকভাবে লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাব্কে এই গভর্নরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

এদিকে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত ও সাধারণ মানুষকে শোষণ-নিপীড়ন ও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে ইউরোপের দেশ বেলারুশের কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ আগস্ট) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, তিন বছর আগে বেলারুশে একটি ভুয়া ও একপক্ষীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনের তিন বছর পূর্তি উপলক্ষে এবং ‘প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর অভ্যন্তরীণ নিপীড়ন ও ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সহায়তা করার অভিযোগে আটজন ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করছে।’

গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগে ১০১ জনের ওপর ভিসা নিষেধাজ্ঞার ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘বেলারুশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে বাধা ও অবমূল্যায়ন করায় আমরা ১০১ জনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছি, যার মধ্যে রয়েছেন কয়েকজন বিচারকও। যারা স্বাধীনতা চর্চা করার চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় দিয়েছেন এসব বিচারক।’