NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo
১৪ সেপ্টেম্বর থেকে ফ্লাইট

বিশেষ ছাড়ে চীনের গুয়াংজু রুটে বিমানের টিকিট বিক্রি শুরু


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৩, ১০:১৬ এএম

বিশেষ ছাড়ে চীনের গুয়াংজু রুটে বিমানের টিকিট বিক্রি শুরু

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ঢাকা থেকে চীনের গুয়াংজু রুটে পুনরায় সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। আগামী ১৪ সেপ্টেম্বর রাত ১০টা ২০ মিনিটে বিমানের ফ্লাইট বিজি৩৬৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের গুয়াংজুর উদ্দেশ্যে যাত্রা করবে। 

 

এ উপলক্ষে ইতোমধ্যে বিশেষ ছাড়ে এ রুটের টিকিট বিক্রয় শুরু হয়েছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

 

এতে বলা হয়, যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকিট কিনতে পারবেন। বিমানের ওয়েবসাইট ও অ্যাপস থেকে টিকিট কেনার ক্ষেত্রে প্রমোকোড NEWYEAR23 ব্যবহার করে মূল ভাড়ার ওপর ৫% ডিসকাউন্ট পাওয়া যাবে।

 

ঢাকা-গুয়াংজু রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ৩০,৬৭০ টাকা থেকে শুরু এবং রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৫০,৫৩৯ টাকা থেকে। অন্যদিকে গুয়াংজু-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে একমুখী সর্বনিম্ন ভাড়া শুরু হবে জনপ্রতি ২৪,১৫৭ টাকা থেকে এবং রিটার্ন টিকেটের সর্বনিম্ন মূল্য শুরু হবে ৪৮,৯১১ টাকা থেকে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ ছাড় চালু থাকবে।

 

ঢাকা থেকে সপ্তাহে প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে বিমানের ফ্লাইট গুয়াংজুর উদ্দেশে যাত্রা করে গুয়াংজু পৌঁছাবে পরবর্তী দিন ভোর ৪ টায়। গুয়াংজু থেকে সপ্তাহে প্রতি শুক্রবার, সোমবার ও বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সকাল ৭টা ২০ মিনিটে।