NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ডিবি কার্যালয়ে হিরো আলম, রিজভী আহমেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৩, ০৭:৫১ পিএম

ডিবি কার্যালয়ে হিরো আলম, রিজভী আহমেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। 

রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ডিবি কার্যালয়ে যান। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হিরো আলমকে উদ্দেশ্য করে ‘পাগল-ছাগল’ বলেছেন; এমন অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ডিবি কার্যালয়ে গেছেন তিনি। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন হিরো আলম। 

ডিবি কার্যালয় থেকে মোবাইল ফোনে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন হিরো আলম।

তিনি বলেন, ‘আমি আর কি এ দেশে থাকতে পারমু না। কই যামু কন। আমি কি জঙ্গলে যামু? আমারে কেউ সইতে পারে না। আমি নাকি পাগল-ছাগল। রিজভী স্যারের মতো লোক আমাকে এমন করে বলেছে। ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ ভাইকে এবিষয় বলেছি। লিখিত অভিযোগ করেছি‘।

ডিবি কার্যালয় থেকে বের হয়ে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানান হিরো আলম।