NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বিবেকের চাপ অনুভব করছি, বিদেশি নয় : কাদের


খবর   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৩, ০৪:১৯ পিএম

বিবেকের চাপ অনুভব করছি, বিদেশি নয় : কাদের

ঢাকা:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদেশিদের কোনো চাপ অনুভব করছে না আওয়ামী লীগ। তবে নিজেদের বিবেকের চাপ অনুভব করছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা চাপ অনুভব করব কেন? ফ্রি, ফেয়ার ইলেকশন করা আমাদের কমিটমেন্ট।

এখানে চাপ অনুভব করব কেন? যদি বলেন চাপ, তাহলে বিবেকের চাপ। বিদেশিদের দৌড়ঝাঁপে সরকার কোনো চাপ অনুভব করছে না।’

 

এদিন বেলা সোয়া ১১টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের অষ্টম তলায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন নেতার বৈঠক শুরু হয়, যা শেষ হয় সাড়ে ১২টায়।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বিভিন্ন লেনদেন আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আমাদের পার্টি অফিসে এসেছিলেন। তারা আমাদের এই অফিসে আগে কখনো আসেননি। তিনি আসলেন, দেখে গেছেন।'

 

শেখ হাসিনার অধীনে বাংলাদেশে স্বাধীন নির্বাচন কমিশন হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 'গণতন্ত্রকে রক্ষা করা এটা আমাদের পবিত্র দায়িত্ব।

এ দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি।'