NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমিতে ভয়াবহ দাবানল


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৪৫ এএম

ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমিতে ভয়াবহ দাবানল

আর্ন্তজাতিক ডেস্ক:  মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমিতে অবস্থিত মোজাভে ন্যাশনাল প্রিজার্ভ পুড়ে ছাই হয়ে গেছে। মরুভূমির আগুন নেভাতে দমকলকর্মীরা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অবস্থা খুবই ভয়াবহ। কর্মকর্তারা বলছেন, এই দবানলে গোটা মরুভূমি পুড়ে ছাই হয়ে যাবে।

আগুন ইতোমধ্যেই আভি কোয়া আমে বা স্পিরিট মাউন্টেন, জাতীয় স্মৃতিসৌধের অংশে পৌঁছে গেছে।

 

জাতীয় উদ্যানের কর্মকর্তারা এবং পরিবেশবিদরা জানিয়েছেন, দাবানলে পরিবেশের ব্যাপক পরিবর্তন হতে পারে। মোজাভে ন্যাশনাল প্রিজার্ভের ডেবরা হিউজন বলেন, ‘দেশীয় গাছপালার একটি বিশাল এলাকা হারিয়ে ফেলেছি আমরা। অনেক পিনিয়ন, জুনিপার জোশুয়ার গাছ চিরতরে হারিয়ে গেছে।’

 

ক্যালিফোর্নিয়ায় ৮০ হাজার একরেরও বেশি এলাকা ভয়াবহ দাবানল জ্বলছে। সবচেয়ে বেশি জ্বলছে দক্ষিণ-পূর্ব ক্যালিফোর্নিয়ায়। গত সোমবার  সন্ধ্যা হতেই আগুন নেভানোর চেষ্টা করা হলেও মঙ্গলবার সকালের মধ্যে ২৩ শতাংশ অঞ্চল পুড়ে যায়। কর্মকর্তারা আশঙ্কা করছেন এই দাবানল সহজে থামার নয়।

আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং কত গাছ পুড়েছে এখনও নির্দিষ্ট নয়। কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে কিছুটা সময় লাগবে।

 

ডেবরা হিউজন আরো বলেন, ‘বিশ্বব্যাপী পরিবর্তনের কারণে এই মরুভূমি পুনরুদ্ধা করা সহজ নয়। পুড়ে যাওয়া এই বন পৃথিবীতে আবার ফিরে আসা প্রায় অসম্ভব হবে। মরুভূমিতে থাকা ওই গাছগুলোর জায়গায় ছোট গুল্ম এবং ঘাস দ্বারা প্রতিস্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

 

মোজাভে মরুভূমিতে জন্মানো জোশুয়া গাছগুলো বিশ্বের অন্য কোথাও জন্মায় না। এই গাছগুলো দাবানলের কারণে বেশ ঝুঁকিতে রয়েছে। মোজাভে মরুভূমিতে ঠিক কী পরিমান গাছ পুড়ছে তা অনুমান করা সত্যিই কঠিন এবং কী পরিমান গাছ সেখানে রয়েছে তাও জানা নেই বলে জানান হিউসন। জাতীয় সংরক্ষণে ২০০ টিরও বেশি বিরল গাছপালা রয়েছে।

সূত্র : লস অ্যাঞ্জেলেস টাইমস