NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

আ.লীগ-বিএনপি ও পুলিশের ত্রিমুখী অবস্থানে থমথমে উত্তরা


খবর   প্রকাশিত:  ২৭ অক্টোবর, ২০২৪, ০৬:৩৭ এএম

আ.লীগ-বিএনপি ও পুলিশের ত্রিমুখী অবস্থানে থমথমে উত্তরা

আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন, বিএনপি এবং পুলিশের ত্রিমুখী অবস্থানে থমথমে পরিবেশ বিরাজ করছে উত্তরা। আজমপুর থেকে হাউজ বিল্ডিং মোড় পর্যন্ত পুরো রাস্তা ফাঁকা হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে এই সড়কে যান চলাচল। শুধু আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর মুখে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে বিএনএস সেন্টারের সামনে দাঁড়িয়ে দেখা যায়, সবকিছুই যেন স্বাভাবিক আছে। আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুরমুখী যান চলাচল তখন স্বাভাবিক ছিল। হঠাৎ ১১টা ২০ মিনিটের দিকে বিএনএস সেন্টারের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। 

অন্যদিকে সেন্টারের পূর্ব পাশে রাস্তায় অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তখন বিএনএস সেন্টারের সামনে চলে আসে। এতে করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে শুরু করে একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পরিস্থিতির সামাল দিতে পুলিশ তিনটি টিয়ারশেল গ্যাস ছোড়ে। এতে করে ওই মুহূর্তে বিএনএস সেন্টারের সামনে ছত্রভঙ্গ হয়ে পড়ে বিএনপি নেতাকর্মীরা।

dhakapost

পরে ছত্রভঙ্গ হওয়ার পর যখন বিএনএস সেন্টারের সামনে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছিল তখন হাউজ বিল্ডিংয়ের দিক থেকে বিএনপি নেতাকর্মীরা আবারও মিছিল নিয়ে আসতে শুরু করেন। 

অন্যদিকে আজমপুর মোড় থেকে একটি মিছিল নিয়ে বিএনএস সেন্টারের দিকে আসতে থাকেন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা। পরে নিরুপায় অবস্থায় ঢাকা পুলিশ সদস্যদের ক্রস করে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া দেয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে। সর্বশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত আজমপুর থেকে বিএনএস সেন্টার হয়ে হাউজ বিল্ডিং পর্যন্ত পুরো রাস্তায় থমথমে পরিবেশ বিরাজ করছে।