NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

জাপোরিঝিয়ায় গেছে ইউক্রেনের কয়েক হাজার সেনা, চলছে তুমুল লড়াই


খবর   প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২৪, ০৮:১৫ এএম

জাপোরিঝিয়ায় গেছে ইউক্রেনের কয়েক হাজার সেনা, চলছে তুমুল লড়াই

বহু প্রতীক্ষা ও প্রস্তুতি শেষে জুনের প্রথম সপ্তাহে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেনের সেনারা। তবে এক সপ্তাহ পরই সেই আক্রমণের গতি ধীর হয়ে আসে। এরপর দুই মাস ধরে এই পাল্টা আক্রমণ মূলত থমকেই ছিল।

তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন আবার নতুন করে হামলা চালানো শুরু করেছে। দক্ষিণ দিকের দখলকৃত অঞ্চল থেকে রাশিয়ার সেনাদের হটিয়ে দিতে জাপোরিঝিয়ায় গেছে ইউক্রেনের কয়েক হাজার সেনা। যাদের সবাই পশ্চিমা ও আধুনিক অস্ত্রসস্ত্রে সজ্জিত।

ধারণা করা হচ্ছে, ওই দিকে রুশ বাহিনীর দুর্বলতা খুঁজে পেয়েছেন ইউক্রেনীয় কমান্ডাররা। যেসব সেনাকে দক্ষিণের দিকে পাঠানো হয়েছে তাদের পাল্টা আক্রমণের জন্যই বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, এই পাল্টা আক্রমণে কিছু সাফল্য পেয়েছে ইউক্রেনীয় বাহিনী। তারা দক্ষিণপূর্ব দিকে রুশ বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সমর্থ হয়েছে।

জাপোরিঝিয়ায় রাশিয়ার নিযুক্ত সামরিক কর্মকর্তা ভ্লাদিমির রোগোভ জানিয়েছেন, জাপোরিঝিয়ায় ইউক্রেনীয় সেনারা, রুশ সেনাদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম ধাপের অন্তত তিন দিকে এগোতে সমর্থ হয়েছে।

তিনি বলেছেন, ‘জাপোরিঝিয়া সম্মুখভাগে ইউক্রেনের সেনাদের পাল্টা আক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। ইউক্রেনীয় বাহিনী ১০০টিরও বেশি সাঁজোয়া যান নিয়ে কয়েক দফায় হামলা করেছে। এতে তারা আমাদের প্রতিরোধ ভেদ করতে সমর্থ হয়েছে। সেখানে তুমুল লড়াই হচ্ছে।’

রুশ এ কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনীয়দের অগ্রসর ঠেকাতে বিমানসহ সব ধরনের শক্তি ব্যবহার করছেন তারা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বৃহস্পতিবার (২৭ জুলাই) জানিয়েছেন গত কয়েকদিনে ইউক্রেনীয় সেনাদের হামলার তীব্রতা বেড়েছে। তবে তিনি দাবি করেছেন, রুশ সেনারা ইউক্রেনীয়দের পিছু হটাতে বাধ্য করেছে।