NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

শেষ সময়ের গোলে আর্জেন্টিনার হার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:১৩ পিএম

শেষ সময়ের গোলে আর্জেন্টিনার হার

প্রতিপক্ষ ইতালি বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৬তম স্থানে। ইউরোপিয়ান অঙ্গনে বেশ শক্তিশালী তারা। এমন বাস্তবতা মেনেই রক্ষণাত্মক ভঙ্গিতে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছিল আর্জেন্টিনার মেয়েরা। সেই প্রচেষ্টা প্রায় সফলও হয়েছিল। তবে শেষ সময়ের গোলে হার মেনে নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লা আলবিসেলেস্তেদের। 

সোমবার নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে ‘জি’ গ্রুপের ম্যাচে মাঠে নেমেছিল ইতালি এবং আর্জেন্টিনা। রক্ষণে মনোযোগ দিয়ে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলেই মনোযোগ ছিল লা আলবিসেলেস্তেদের। যদিও ম্যাচের ৮৭ মিনিটে ক্রিস্টিনা জিরেল্লির গোলে হার মানতে হয়েছে তাদের। 

চার ডিফেন্ডারের সাথে পিভট হিসেবে দুই ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে দল সাজিয়েছিলেন আর্জেন্টাইন কোচ জের্মান পোর্তানোভা। আর্জেন্টাইনদের এমন জমাট রক্ষণের বিপরীতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে ইতালি। পুরো ম্যাচে আর্জেন্টিনার ৫ শটের বিপরীতে তারা শট নিয়েছে ১১টি। 

ক্রিস্টিনা জিরেল্লি

প্রথমার্ধে বলার মত তেমন কোন সুযোগই করতে পারেনি আর্জেন্টিনা। পুরোটা সময় ইতালির আক্রমণ ঠেকাতেই হিমশিম খেতে হয়েছে তাদের। ইতালি অবশ্য দুইবার বল জালে জড়িয়েছিল। তবে দুটি গোলই বাতিল হয় অফসাইডের কারণে। ১৬ মিনিটে আরিয়ানা কারুসো এবং ৪১ মিনিটে ভ্যালেন্তিনা জিয়াসিনতির গোল বাতিল করেন রেফারি।   

গোলশূন্য প্রথমার্ধের পর কিছুটা গতি আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৪৮ মিনিটেই গোল পেতে পারতো আর্জেন্টিনা। ইলিয়ানা স্ট্যাবিলের ফ্রিকিক দারুণভাবে ফিরিয়ে দেন ইতালিয়ান গোলরক্ষক ফ্রেন্সেসকা দুরান্তে। এরপর নিয়মিত আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কেউই। 

ম্যাচের ৮৭ মিনিটে ডেডলক ভাঙেন ইতালিয়ান নাম্বার টেন জিরেল্লি। ৭৪ মিনিটে বদলি নেমেই ইতালির হয়ে স্কোরশিটে নাম লেখান জুভেন্টাসের এই তারকা। বামপ্রান্ত থেকে লিসা বোয়াত্তিনের ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান তিনি (১-০)। 

তার এই গোলের পর ফিরে আসার জন্য দারুণ এক সুযোগ অবশ্য পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু, বোনসেনগুন্দোর ফ্রিকিক আবারও ফিরিয়ে দেন ইতালিয়ান গোলরক্ষক। শেষপর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে।