NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

বলিউড নায়কদের গোপন তথ্য ফাঁস করলেন রাভিনা


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৩১ এএম

বলিউড নায়কদের গোপন তথ্য ফাঁস করলেন রাভিনা

সাজে শুধু নায়িকারাই, নায়কেরা তো আর সাজে না— এমনভাবেই নিজের ক্ষোভ উগরে দিলেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। কারিনা কাপুরের শোতে হাজির হয়ে বলিউড নায়কদের নিয়ে বিভিন্ন মন্তব্য করেন এ অভিনেত্রী।

নায়িকাদের মেকআপ, সার্জারি, বোটক্স এসব নিয়ে সব সময় খোঁটা শুনতে হয়, অথচ নায়কদের এ ব্যাপারে কেউ প্রশ্ন করে না। এ প্রসঙ্গে রাভিনা বলেন, ‘যত প্রশ্ন, কটাক্ষ সব আমাদের। হিরোদের তো কেউ কিছু জিজ্ঞেস করে না। কী মনে করে? ওরা এসব করে না? হিরোরা বোটক্স করে না? তাহলে যত আঙুল আমাদের দিকে কেন? ছেলেরা যৌবন ধরে রাখতে কী এমন খায় যেটা আমরা জানি না, কিংবা আমরা হিরোইনরা তার নাগাল পাই না? যদিও আমাদের হিরোরা যত বয়সই হোক না কেন, তাদের অল্পবয়সী হিরোইন চাই।’

একপর্যায়ে ওঠে এলো ‘আন্দাজ আপনা আপনা-এর সিক্যুয়েল প্রসঙ্গ। এই ছবিতে রাভিনার সঙ্গে অভিনয় করেছিলেন কারিনার বড় বোন কারিশমা কাপুরও। অভিনেত্রীর কথায়, “আমি তো মজা নিয়েছিলাম একসময়, যে ‘আন্দাজ আপনা আপনা ২’ কখনো যদি তৈরি হয় তাহলে দেখব আমির আর সালমান তখন আমাদের ছবিতে মালা দিচ্ছে। আর নতুন ২১ বছরের হিরোইন নিয়ে আবার সিনেমা শুরু হচ্ছে।”

রাভিনা ট্যান্ডনকে আগামীতে দেখা যাবে ‘ওয়ান ফ্রাইডে নাইট’ ছবিতে। এতে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিতে রাভিনার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মিলিন্দ সুমন। ছবিটি পরিচালনা করেছেন মণীশ গুপ্তা।