NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

প্রতিনিধিত্বমূলক নির্বাচনের কথা বলেছেন ব্রিটিশ হাইকমিশনার: ওবায়দুল কাদের


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:১৬ এএম

প্রতিনিধিত্বমূলক নির্বাচনের কথা বলেছেন ব্রিটিশ হাইকমিশনার: ওবায়দুল কাদের

ঢাকা: ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বৈঠক করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে তিনি বলেন, প্রথমবারের মতো ব্রিটিশ হাইকমিশনার প্রতিনিধিত্বমূলক নির্বাচনের কথা বলেছেন।

এছাড়া গুলশানের ভায়োলেন্স (উপ-নির্বাচন) নিয়েও কথা হয়েছে।

 

বৃহস্পতিবার রাজধানীর বনানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে বৈঠক শেষে তিনি কাদের এসব কথা বলেন।

ব্রিটিশ হাইকমিশনারের প্রতিনিধিত্বমূলক নির্বাচনের প্রত্যাশার বিষয়ে ওবায়দুল কাদেরের জবাব কী ছিল- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রকে যা বলেছি, ইউরোপীয় ইউনিয়নকে যা বলেছি, ব্রিটিশ হাইকমিশনারকেও তাই বলেছি। আমাদের বক্তব্য অভিন্ন। যেভাবে নির্বাচন হবে, তা নিয়ে কথা বলেছি।”

ওবায়দুল কাদের বলেন, “আপনাদের (ব্রিটেন) নির্বাচন কীভাবে হয়, প্রধানমন্ত্রী কী পদত্যাগ করেন, হাউজ অব কমন্স কী বিলুপ্ত হয়- সেটা বলেছি।”

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি অদ্ভুত ও উদ্ভট বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসতে পারে এমন ব্যবস্থা ছাড়া নির্বাচনে আসতে চায় না। তাদের হেরে যাওয়ার ভয় আছে। জনগণ যাকে ভোট দেবে, সেই ক্ষমতায় যাবে।

নির্বাচন কমিশনের স্বাধীনতার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময় কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে। আর সরকার রুটিন দায়িত্ব পালন করবে। তারা কোনও মেজর পলিসি ডিসিশন নিতে পারবে না, সেটা বাস্তবায়ন করতে পারবে না। আর্থিক, রেগুলেটরি, অনেক বিষয়ে কমিশন স্বাধীন হয়েছে।