NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ফ্রান্সের সর্বোচ্চ সম্মান পেলেন মোদি


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৪, ১২:১১ এএম

ফ্রান্সের সর্বোচ্চ সম্মান পেলেন মোদি

ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ফ্রান্সে পৌঁছান তিনি। সেখানেই একটি অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হয় লিজিয়ঁ দ্য অনারের গ্র্যান্ড ক্রস।

ফ্রান্সের সাধারণ নাগরিক ও সামরিক ব্যক্তিত্বদের মধ্যে এই লিজিয়ঁ দ্য অনারই সবচেয়ে বড় সম্মান। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে লিজিয়ঁ দ্য অনারের সম্মান পেলেন মোদি।

সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, মোদির হাতে এই সম্মান তুলে দেন ফরাসি রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁ। বিপরীতে ফরাসি সরকারকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

এর আগে মোট ১৩টি দেশ থেকে সেখানকার সর্বোচ্চ সম্মান পেয়েছেন মোদি। 

বিখ্যাত এলিস প্যালেসে মোদির জন্য বিশেষ নৈশভোজের ব্যবস্থাও করেছিলেন ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজেট ম্যাক্রোঁ। সেখানেই লাল কার্পেটে হেঁটে প্রাসাদে প্রবেশ করেন মোদি। বিশেষ নৈশভোজের অনুষ্ঠানেই তাঁকে লিজিয়ঁ দ্য অনারে ভূষিত করা হয়। তারপরেই ফ্রান্সে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণও দেন প্রধানমন্ত্রী।

এবারের ফ্রান্স সফরে ভারতীয় নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল-এম ফাইটার জেটের চুক্তি চূড়ান্ত করতে পারেন মোদি। এছাড়া ছটি ডিজেল ইঞ্জিনের ডুবোজাহাজও ফ্রান্সের থেকে কিনতে পারে ভারত।

বৃহস্পতিবার প্যারিসের রাস্তায় ঐতিহ্যশালী বাস্তিল দিবস প্যারেডের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদি। থাকবেন ফরাসি প্রেসিডেন্টও।

এদিন প্যারেডে অংশ নেবে ভারতীয় তিন বাহিনী। প্যারিসের ফ্লাই পাস্টে থাকবে বিমানবাহিনীর তিনটি রাফাল যুদ্ধবিমান।