NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নিউইয়র্কে প্রথম বারের মতো লোকসংগীত উৎসব অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২৭ পিএম

নিউইয়র্কে প্রথম বারের মতো লোকসংগীত উৎসব অনুষ্ঠিত

নিউইয়র্ক: নিউইয়র্কে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে লোকসংগীত উৎসব। ফিরে চলো মাটির টানে’ স্লোগানকে সামনে রেখে ৮ জুলাই শনিবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত হয় ‘লোকসংগীত উৎসব নিউইয়র্ক ২০২৩’।

 

বাঙ্গালীর আত্মপরিচয় ও শেকড় সন্ধানে জেগে থাকা লোকসংগীত উৎসবের আয়োজন করে বেঙ্গলী ক্লাব ইউএসএ। দুুপুর ১২ থেকে মধ্যরাত অবধি বিরামহীনভাবে চলে এই উৎসব। সংগীত পরিবেশন করেন পবন দাস বাউল, একুশে পদকপ্রাপ্ত শিল্পী রথীন্দ্রনাথ রায়, প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, রানো নেওয়াজ, অনিক রাজ, সুশীল সিনহা, মিলন কুমার ও মোহর খান।
অনুষ্ঠানে বক্তব্য দেন দুই বাংলার জনপ্রিয়ক লোকসঙ্গীত শিল্পী পবন দাস বাউল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত রথীন্দ্রনাথ রায়, লোক সংগীত উৎসব কমিটির আহবায়ক দীপক দাস, উপদেষ্টা শিতাংসু গুহ ও প্রধান সমন্বয়কারী দীনেশ চন্দ্র মজুমদার। লোকসংগীত উৎসব পরিচালনা করেন সদস্য সচিব শিবলী ছাদেক।
লোকসংগীত উৎসবের প্রধান অতিথি ও সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজ ফোবানার সভায় টরেন্টাতে থাকার কারনে অনুষ্ঠানে থাকতে পারেন নি।