NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

পররাষ্ট্র মন্ত্রণালয়কে সপ্তাহে দুইদিন প্রেস বিফ্রিংয়ের পরামর্শ


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৮:০৮ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়কে সপ্তাহে দুইদিন প্রেস বিফ্রিংয়ের পরামর্শ

দেশের ভাবমূর্তি অটুট রাখতে সপ্তাহে দুইদিন প্রেস বিফ্রিংয়ের পরামর্শ দিয়েছে একাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

রোববার (৯ জুলাই) জাতীয় সংসদ ভবনে কমিটির ৩৪তম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান সভায় সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দ. প্রিন্স, মো. আব্দুল মজিদ খান, কাজী নাবিল আহমেদ এবং নিজাম উদ্দিন জলিল (জন) অংশ নেন।

বৈঠকের শুরুতে বিগত ৩৩তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং আগের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি সার্বিকভাবে পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর সম্প্রতি সুইজারল্যান্ড সফরের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। মার্কিন কংগ্রেসম্যান, সিনেটর ও ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের কতিপয় সদস্যের বাংলাদেশের নির্বাচন, শ্রম আইন ও অন্যান্য বিষয়ে চিঠির পরিপ্রেক্ষিতে নেওয়া বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।

বাংলাদেশ সরকারের ভাবমূর্তি বিশ্ব অঙ্গনে অটুট রাখতে কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে সপ্তাহে দুই দিন প্রেস ব্রিফিং করতে পরামর্শ দেয়। বৈঠকে অস্ট্রিয়া ও ইথিওপিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতরা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সহযোগিতার ক্ষেত্র নিয়ে স্ব স্ব কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। বৈঠকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের সর্বশেষ অবস্থা অবহিত করা হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।