NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

সাহারা খাতুনের কবরে শ্রদ্ধা নিবেদন


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ০৩:৪৯ পিএম

সাহারা খাতুনের কবরে শ্রদ্ধা নিবেদন

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী সাহারা খাতুনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন পরিবারের সদস্যরা। তারা আজ রবিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে এ শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ও সাহারা খাতুনের ভাতিজা আনিসুর রহমান ও সাবেক ছাত্রনেতা বিএম জাহিদ হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা সাহারা খাতুনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে তারা সেখানে নীরবে কিছু সময় দাঁড়িয়ে থাকেন।

নেতাকর্মীরা মরহুমার আত্মার মাগফেরাত কামনায় দোয়া পাঠ করেন।

 

পরে আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, সাহারা খাতুন আওয়ামী লীগের নিবেদিত প্রাণ একজন নেতা ছিলেন। জেল, জুলুম, নির্যাতন সয়েছেন কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি। রাজনীতিতে তিনি অনুকরণীয় আদর্শ।