NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

দুই মার্কিন তরুণীকে নিয়ে নাচলেন জায়েদ খান


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ০৯:৩৩ এএম

দুই মার্কিন তরুণীকে নিয়ে নাচলেন জায়েদ খান

বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন তরুণীকে নিয়ে মঞ্চ মাতালেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খান। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুই তরুণীকে নিয়ে নাচতে দেখা গেছে তাকে। 

যুক্তরাষ্ট্র থেকে এই অভিনেতা জানান, ‘ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মার্কিন তরুণীর সঙ্গে মঞ্চে পারফর্ম করেছি। মানুষের ব্যাপক হাততালি ও প্রশংসা পেয়েছি। সবাই মেতেছিল আমার নাচে। দর্শকের সাড়াও ছিল অতুলনীয়।’

জায়েদ বলেন, ‘ভার্জিনিয়ায় ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমার পারফর্ম ছিল। এখানে বাংলাদেশি বংশোদ্ভূত দুজন মার্কিন তরুণী আমার সঙ্গে নাচের আগ্রহ প্রকাশ করেন। ওদের পূর্বপুরুষ বাংলাদেশি হলেও ওরা যুক্তরাষ্ট্রের নাগরিক। পরে আমি ওদের নিয়ে প্র্যাকটিস করি। তারা খুব ভালো করেছে। অনুষ্ঠানের পর তারা জানিয়েছে দুজনই খুব হ্যাপি।’

জায়েদ খান বাদেও এই অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেছেন জেমস, তাহসান, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, মোশাররফ করিম, জিয়াউল হক পলাশ, জয় চৌধুরী, প্রিয়মণিসহ একাধিক তারকা।