NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ঢাকা সফরে যা যা করবেন মার্টিনেজ


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৬:৫৫ এএম

ঢাকা সফরে যা যা করবেন মার্টিনেজ

৩ জুলাই অতি সংক্ষিপ্ত এক সফরে ঢাকায় আসছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ। গত মাসে শুরু হওয়া আলোচনাটি অবশেষে আজ আনুষ্ঠানিকতা পেয়েছে। 

৪-৫ জুলাই কলকাতা সফরে আসবেন মার্টিনেজ। কলকাতার স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু এসোসিয়েটস মার্টিনেজকে কলকাতায় আনছেন। কলকাতার আগের দিন বাংলাদেশ ঘুরে যাবেন। মার্টিনেজের বাংলাদেশ আগমনটাও ঐ কোম্পানির মাধ্যমে।

শতদ্রু দত্ত কলকাতা থেকে বলেন 'মার্টিনেজ আমস্টারডাম থেকে রওনা হয়ে ৩ জুলাই ভোর পাঁচটার পর ঢাকা নামবে্ন। তার সঙ্গে কয়েকজন নিরাপত্তা কর্মীও থাকবেন। বিমানবন্দর থেকে হোটেলে যাবেন সরাসরি। কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে এক-দুই ঘন্টার একটি অনুষ্ঠান হতে পারে। এরপর আবার বিকেলের ফ্লাইটে ঢাকা ত্যাগ।' 

 এত স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্টিনেজের সাক্ষাৎ করানোর চেষ্টা করছেন ভারতের এই ক্রীড়া উদ্যোক্তাে, 'বাংলাদেশের প্রধানমন্ত্রী অত্যন্ত ক্রীড়াপ্রেমী। সময় খুবই কম এরপরও চেষ্টা করছি যেন সাক্ষাৎটা হয়’। 

কলকাতার স্পোর্টস প্রমোটার কোম্পানির পরিকল্পনা ছিল ৩ জুলাই পুরো দিনই অথবা রাতটাও মার্টিনেজকে বাংলাদেশে রাখার। কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছেন শতদ্রু ঢাকায় এসে। বেশি সময় মার্টিনেজ থাকলে অনেক অর্থের প্রয়োজন। ডলারের অনুমতিও সময় সাপেক্ষ। অনেকে আগ্রহ প্রকাশ করলেও ডলার সহ নানা জটিলতা সামনে আসে। তাই মার্টিনেজ আসছেন অনেকটা শুভেচ্ছাদূত হয়েই 'মার্টিনেজ বাংলাদেশকে ভালোবাসেন। তাই তিনি তেমন কোনো অর্থই নিচ্ছেন না এই সফর থেকে। শুধু বিমান খরচ ও আনুষাঙ্গিক ব্যয় বাংলাদেশের একটি প্রতিষ্ঠান বহন করছে’। 

 

বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহ ছিল মার্টিনেজকে বরণ করে নেয়ার। মার্টিনেজ বাংলাদেশে আসবেন-ই এই নিশ্চয়তা তারা পেয়েছেন মাত্র দু’দিন আগে। ঈদের আগে শেষ অফিসের ব্যস্ততা এবং ঈদের ছুটির পরপরই সূচি পড়ে যাওয়ায় আগ্রহ থাকা সত্ত্বেও অনেকে শেষ পর্যন্ত রাজি হয়নি। সফরটি বাতিল হওয়ার উপক্রম হয়েছিল প্রায়। তবে শতদ্রু শেষ পর্যন্ত চেষ্টা করেছেন মার্টিনেজ বাংলাদেশে আসুক 'একজন বাঙালি হিসেবে আমার সব সময় চেষ্টা ছিল তাকে বাংলাদেশ ঘুরিয়ে আনার। মার্টিনেজ নিজেও চেয়েছে। অনেক সমস্যা পেরিয়ে শেষ পর্যন্ত সে আসছে এটাই সুখবর'। 

মার্টিনেজের আগে বাংলাদেশে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফুটবলার এসেছিলেন জিনেদিন জিদান। তিনি গ্রামীণ ডানোনের একটি অনুষ্ঠানে আসলেও বাফুফে সেটায় সংযুক্ত ছিল। মার্টিনেজের সফরসূচিতে এখন পর্যন্ত বাফুফের কোনো সম্পৃক্ততা নেই।