NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

নির্বাচনে ফল যা-ই হোক, ভারত-বাংলাদেশ সম্পর্ক অটুট থাকবে: শ্রিংলা


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৬:১২ পিএম

নির্বাচনে ফল যা-ই হোক, ভারত-বাংলাদেশ সম্পর্ক অটুট থাকবে: শ্রিংলা

ঢাকা: ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ‘আগামী নির্বাচনে ফল যা-ই হোক না কেন, তাতে ভারত ও বাংলাদেশের মধ্যে যে মৈত্রীর সম্পর্ক আছে, তা অটুট থাকবে।’ বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভারতের ভূমিকা কী হবে- এমন প্রশ্নে তিনি এই কথা বলেন।

রবিবার (২৫ জুন) কলকাতার তাজ বেঙ্গল হোটেলে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত জি-২০ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে যে সুসম্পর্ক এবং মৈত্রীর বন্ধন আছে, বাংলা ভাষায় যাকে ‘বন্ধুত্ব’ বলে, তা দুই দেশের মধ্যে একটি সোনালি অধ্যায়। গত ১৫ বছর ধরে দুই দেশের সম্পর্কে আমার কাজ করার সুযোগ হয়েছিল।

দুই দেশের সম্পর্ক আগের চেয়ে অনেক উন্নত। বিশেষ করে ব্যবসায়িক পরিস্থিতির এক সোনালি অধ্যায়।

 

অনুষ্ঠানে হর্ষবর্ধন শ্রিংলাকে নিয়ে লেখা ‘নট অ্যান অ্যাক্সিডেন্টাল রাইজ’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এর লেখক সিকিম ইউনিভার্সিটির অধ্যাপক ড. দ্বীপমালা রোকা।

 

এর আগে, চলতি বছরের এপ্রিলে দার্জিলিংয়ে বইটির ইংরেজি ভার্সনের মোড়ক উন্মোচন করা হয়েছিল। কলকাতায় বাংলা ভাষায় হলো। নেপালি ভাষাতেও বইটি প্রকাশ হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

উপস্থিত ছিলেন ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফর, টেকনোলজিক্যাল রোল, বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ, আগামীর ব্যবসায়িক সুবিধা ইত্যাদি বিষয় নিয়ে চেম্বারের সঙ্গে মতবিনিময় করেন হর্ষবর্ধন শ্রিংলা। সূত্র : বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কম