NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

কানাডায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২২ এএম

কানাডায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অন্টারিও আওয়ামী লীগের অনুষ্ঠানে প্রাণ খুলে নিজেদের আশা-আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন বক্তারা। 

বঙ্গবন্ধু যখন বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন তখন তিনি ছিলেন টগবগে যুবক এবং পরবর্তীতে তিনিই হয়ে উঠেন আমাদের স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু।

অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৭৪ বছর উপলক্ষ্যে আলোচনার শুরুতে বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব‍্যাহত রাখতে, পুনরায় সরকার গঠন ও জননেত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন অন্টারিও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিয়াউল আহসান চৌধুরী। 

 

সভায় সভাপতিত্ব করেন অন্টারিও আওয়ামী লীগের নির্বাহী সহসভাপতি ও বাকসুর সাবেক ভিপি ফয়জুল করিম, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ। সভায় বিশেষ অতিথি ছিলেন কানাডা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল গাফ্ফার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. হুমায়ুন কবির, কানাডা আওয়ামী লীগ নেতা মো: হাসান। 

আলোচনায় অংশগ্রহণ করেন অন্টারিও আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, সহসভাপতি আনোয়ার আলম কামাল, যুগ্ম সম্পাদক জিয়াউল আহসান চৌধুরী, দপ্তর সম্পাদক খালেদ শামীম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুশফাকুর রহমান আকন্দ, মহিলা বিষয়ক সম্পাদক হাসমত আরা জুই, নির্বাহী সদস্য ড. জোহা, আব্দুর রহিম, শরিফুল ইসলাম, যুব সম্পাদক সাদ্দাম হোসেন। 

এছাড়া কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহম্মেদ মুক্তা, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুকোমল রায়, সদস্য তাজুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ কানাডা শাখার সভাপতি ওবায়দুর রহমান, সদস্য ও ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি তাওহীদ খান আশিক, মোঃ সাকিব, তৌহিদুর রহমান দুর্জয়, ফাহিম হোসেন, ইশতিয়াক আহমেদ, ইরফান খান, মো শাফকাত মির্জা, পিয়াস রয়, সোহাগ হোসেন, শেখ তামিম, জিহাদ ও ফাহাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।