NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই হজ ৮ জুলাই


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪৭ এএম

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই হজ ৮ জুলাই

মধ্যপ্রাচ্যে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৯ জুলাই সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল আজহা উদযাপিত হবে। মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল আজহা। আর ৮ জুলাই শুক্রবার পালিত হবে পবিত্র হজ। 

 

চাঁদ দেখার খবর নিশ্চিত করে মক্কার হারামাইন শরীফাইনের কর্মকর্তারা জানান, আরাফার দিন (ইউম উল হজ) ৮ জুলাই শুক্রবার নিশ্চিত করা হয়েছে এবং ৯ জুলাই শনিবার ঈদুল আযহা উদযাপিত হবে। 

 

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সৌদি আরবের তামির অবজারভেটরি থেকে জিলহজ মাসের চাঁদ স্পষ্টভাবে দেখা গেছে বলে সুপ্রিম কোর্ট । 

 

এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সব নাগরিককে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানান।

 

২৯ জুন বুধবার দেশটিতে জিলকদ মাসের শেষ দিন।  ৩০ জুন বৃহস্পতিবার হবে জিলহজ মাসের প্রথম দিন। জিলহজ মাসের ১০ তারিখ ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা উদযাপন করেন।

 

মুসলমানরা চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ করে।  এই ক্যালেন্ডার অনুযায়ী ৩৫৪ বা ৩৫৫ দিনে এক বছর হয়।