NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

জাপানে দক্ষ কর্মী পাঠাতে রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর আলোচনা


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৫২ এএম

জাপানে দক্ষ কর্মী পাঠাতে রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর আলোচনা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। তারা জাপানে বিভিন্ন সেক্টরে অধিক সংখ্যক দক্ষ কর্মী পাঠানো নিয়ে আলোচনা করেন। 

বৃহস্পতিবার (২২ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়।

বৈঠকে তারা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও জাপানে বিভিন্ন সেক্টরে অধিকসংখ্যক দক্ষ কর্মী প্রেরণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশের কর্মীদের দক্ষতা ও পরিশ্রমী মনোভাবের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশের অবকাঠামো ও অন্যান্য খাতে সুনামের সঙ্গে কাজ করছে।

মন্ত্রী ইমরান জাপা‌নে আরও বেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য রাষ্ট্রদূতকে অনু‌রোধ ক‌রেন। 

এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলমসহ মন্ত্রণালয় ও ঢাকায় জাপান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।