NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

৯৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যার প্রতিবেদন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৯ এএম

৯৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যার প্রতিবেদন

ঢাকা:  ৯৯ বারের মতো পিছিয়েছে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। আজ বৃহস্পতিবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় পরবর্তী তারিখ হিসেবে আগামী ৭ আগস্ট ধার্য করেন আদালত।

আলোচিত এই হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন।

অপর আসামিরা হলেন— বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ।

 

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার রাজাবাজারে নিজেদের ভাড়া ফ্ল্যাটে খুন হন সাংবাদিক সাগর সারোয়ার এবং সাংবাদিক মেহেরুন রুনি। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছে র‍্যাব।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংস্থাটি এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি।