NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য
Logo
logo

২০২৪ কোপা আমেরিকার দিনক্ষণ ঘোষণা


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:২৯ এএম

২০২৪ কোপা আমেরিকার দিনক্ষণ ঘোষণা

দুই আসর পর আবারও যুক্তরাষ্ট্রে ফিরছে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। কনমেবলের ১০ দলের সঙ্গে অংশ নেবে কনকাকাফের ৬ দল। ইতিহাসে দ্বিতীয়বারের মতো ১৬ দলের অংশগ্রহণে আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

কাঙিক্ষত টুর্নামেন্টটির দিনক্ষণ ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। যুক্তরাষ্ট্রের মাটিতে আগামী কোপা আমেরিকার আসর শুরু হবে ২০২৪ সালের ২০ জুন। শেষ হবে ১৪ জুলাই। 

কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সবশেষ কাতার বিশ্বকাপেও সোনালি ট্রফির আক্ষেপ ঘুচিয়েছে লিওনেল মেসির দল। ২০২৬ বিশ্বকাপে খেলবেন না মেসি। তবে আসন্ন কোপা আমেরিকায় খেলতে চান তিনি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। যা আসরটিতে বাড়তি মাত্রা যোগ করবে। 

কোপা আমেরিকার তারিখ ঘোষণা করে দিনগননা শুরু করেছে কনমেবল। অর্থাৎ তারিখ ঘোষণার দিন থেকে ৩৬৫ দিন পরে অনুষ্ঠিত হবে আসরটি। 

কনমেবল প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডমিনগুয়েজ বলেন, মোট ২৫ দিন ধরে এ টুর্নামেন্ট হবে। কোন কোন শহর ও স্টেডিয়ামে ম্যাচগুলো গড়াবে-তা শিগগিরই জানিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে পূর্ণাঙ্গ সময়সূচিও জানানো হবে।

আগামী ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে বিশ্বকাপের আসর। সঙ্গত কারণে কোপা আমেরিকাকে মেসি-নেইমারদের জন্য বিশ্বমঞ্চের মহড়া বলছেন ফুটবল বোদ্ধারা। তাই মহাদেশের লড়াইয়ে নামতে উন্মুখ হয়ে আছে দলগুলো।