NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে দোস্তজী প্রদর্শিত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৫:২০ এএম

সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে দোস্তজী প্রদর্শিত

সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে দোস্তজী প্রদর্শিত হয়েছে। প্রসূন চ্যাটার্জী পরিচালিত শিশুতোষ বাংলা চলচ্চিত্র দোস্তজী রবিবার বাংলা স্কুলে প্রদর্শিত হয়। স্কুলের নিয়মিত কার্যক্রম শেষে দুপুর সাড়ে বারোটায় বাংলা স্কুলের মিলনায়তনে ছবিটির প্রদর্শন শুরু হয়।

স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও কার্যকরী কমিটির সদস্যরা ছবিটির বিশেষ শো উপভোগ করেন। সিডনি তথা অস্ট্রেলিয়ার প্রখ্যাত চলচ্চিত্র পরিবেশক সংস্থা বঙ্গজ ফিল্মস’র কর্ণধার তানিম মান্নানের সার্বিক তত্ত্বাবধানে এই অনবদ্য চলচ্চিত্র উপস্থিত সবাই প্রাণ ভরে উপভোগ করেন।

প্রসঙ্গত, ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীদের জন্য উন্মুক্ত থাকে।