NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

কাতার দূতাবাসে ড. মুস্তাফিজুর রহমানের কর্মকালের মেয়াদ বৃদ্ধির দাবিতে গণস্বাক্ষর


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:০২ এএম

কাতার দূতাবাসে ড. মুস্তাফিজুর রহমানের কর্মকালের মেয়াদ বৃদ্ধির দাবিতে গণস্বাক্ষর

কাতারে বাংলাদেশ দূতাবাসের (শ্রম) মিনিস্টার ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের কর্মকালের মেয়াদ বৃদ্ধির জন্য গণস্বাক্ষর সম্বলিত আবেদন জানিয়েছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। 

গত মঙ্গলবার দুপুরে কাতার সরকারের বিশিষ্ট গবেষক কমিউনিটি ব্যক্তিত্ব ডক্টর হাবিবুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত নজরুল ইসলামের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে গণস্বাক্ষর সম্বলিত আবেদন হস্তান্তর করেন। 

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতারের সিনিয়র সভাপতি মণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম তালুকদার বাবু, চট্টগ্রাম সমিতি কাতারের উপদেষ্টা মোহাম্মদ নুরুল আলম, কমিউনিটি ব্যক্তিত্ব শফিকুল ইসলাম, প্রধান কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ সাহেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার এর কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব ভুঁইয়া, সংস্থার আজীবন সদস্য মহিউদ্দিন আহমাদ আইকন, মেরাজুল ইকরাম, কুমিল্লা সমিতি কাতারের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন, বৃহত্তর ফটিকছড়ি সমিতি কাতারের সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদুল আলম, সিরাজুল মোস্তাকিম ফাউন্ডেশন কাতারের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, মোহাম্মদ ফোরকান, সাংবাদিক কাজী শামীম, আকবর হোসেন বাচ্চু ও আমিন বেপারি।