NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

বাড়ছে ডেঙ্গু রোগী, এক দিনে রেকর্ডসংখ্যক ভর্তি


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৩, ০৩:০০ পিএম

বাড়ছে ডেঙ্গু রোগী, এক দিনে রেকর্ডসংখ্যক ভর্তি

ঢাকা: বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চলতি বছরে রেকর্ডসংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২৮৫ জন রোগী ভর্তি হয়েছেন। এটি চলতি বছরের সর্বোচ্চ।

মধ্যে ঢাকার বাসিন্দা ২৩৭ জন ও ঢাকার বাইরের ৪৮ জন।

এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৩৭ জনে।

 

একই সময়ে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৯ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮০৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৬৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত তিন হাজার ৮০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৯১১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছে ৮৯১ জন।