NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

নির্বাচনের আগে ভোটারের কাছে পৌঁছতে কাজ শুরু করেছে আ. লীগ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:৫১ পিএম

নির্বাচনের আগে ভোটারের কাছে পৌঁছতে কাজ শুরু করেছে আ. লীগ

ঢাকা: জাতীয় নির্বাচনের আগে সব ভোটারের কাছে পৌঁছানোতে নজর দিচ্ছে আওয়ামী লীগ। এই লক্ষ্যে দেশজুড়ে থাকা দলীয় কার্যালয়গুলোতে স্থাপন করা হচ্ছে স্মার্ট কর্নার। সেই সঙ্গে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের।

মঙ্গলবার (১৩ জুন) সকাল থেকে ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে প্রথম ব্যাচের প্রশিক্ষণ দেওয়া হয়।

 

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর সহায়তায় প্রশিক্ষণের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদের সাবেক সচিব ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার।

কর্মশালা পরিচালনা করেন প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর ও প্রকৌশলী তন্ময় আহমেদ। এ ছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী তানভীর হাসান তালাশ, ইমরুল কায়েস ইমন, শুভ সাহা, আ ন ম রাশেদ এবং অপু প্লাসিড।

কবীর বিন আনোয়ার বলেন, আওয়ামী লীগের তৃণমূলের সঙ্গে কেন্দ্রের ভার্চুয়াল যোগাযোগের মাধ্যম হবে এই স্মার্ট কর্নার।

আগামী নির্বাচনে স্মার্ট কর্নারের মাধ্যমেই সারা দেশে প্রচারণা টিম ম্যানেজমেন্ট করা হবে। প্রতিটি ভোটারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছাতে স্মার্ট কর্নার হবে একটি কার্যকরী মাধ্যম।

 

আওয়ামী লীগ সূত্র বলছে, স্মার্ট কর্নারের কার্যক্রম হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রস্তুতির অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর ও নিউজ পোর্টাল/পত্রিকার তালিকা করা হবে। এ ছাড়া আওয়ামী লীগ ও দলের অন্য সংগঠনের নেতাকর্মীদের ভার্চুয়াল যোগাযোগ তৈরি ও অনলাইন প্রচারণায় স্থানীয়দের সমন্বয় করা হবে।

 

প্রশিক্ষণে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছেন। এ অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ সব ক্ষেত্রে রোবটিকস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ন্যানোটেকনোলজি ব্যবহার করা হবে। 

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এতে বলা হয়, শেখ হাসিনা স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট শিল্প-কারখানা, স্মার্ট ব্যবসা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জৈব প্রযুক্তি ব্যবহার করা হবে। 

এ জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কর্মকাণ্ডকে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ হিসেবে ঘোষণা করেছে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কার্যালয়।

স্মার্ট বাংলাদেশ গঠনের কর্মসূচিকে সামাজিক আন্দোলন আখ্যা দিয়ে আওয়ামী লীগ এ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে।

এ জন্য সরকার ও দলকে স্মার্ট করে গড়ে তোলা হবে। 

 

এর অংশ হিসেবে প্রতিটি সাংগঠনিক জেলা কার্যালয়ে স্মার্ট কর্নার স্থাপনের কথা উল্লেখ করে স্মার্ট বাংলাদেশ গঠনে দলের ভূমিকা রাখার বিকল্প নেই বলে উল্লেখ করা হয়েছে।

স্মার্ট কর্নারের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, সফলতা তুলে ধরা হবে। এ ছাড়া দেশবিরোধী দেশি ও বিদেশি চক্রান্ত ও গুজবের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। সাংগঠনিক জেলার স্মার্ট কর্নার তৃণমূলের সঙ্গে যোগাযোগ স্থাপনে ভূমিকা রাখবে।

দেশজুড়ে আওয়ামী লীগের স্মার্ট কর্নার, ১৫ জেলার ১০০ কর্মী পাবে প্রশিক্ষণ।