NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

কোহলির চোখে সেরা টেস্ট ব্যাটার স্মিথ


খবর   প্রকাশিত:  ১৯ অক্টোবর, ২০২৪, ০৪:৪৫ এএম

কোহলির চোখে সেরা টেস্ট ব্যাটার স্মিথ

বর্তমান সময়ে ক্রিকেট দুনিয়ার সেরা টেস্ট ব্যাটারদের তালিকা তৈরি করলে স্টিভ স্মিথ, বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসনদের নাম চলে আসে। পাকিস্তান অধিনায়ক বাবর আজমের নামও বাদ দেওয়ার সুযোগ নেই। যদিও বিরাট কোহলিকে ঘিরে আলোচনাটা বেশি। সেই কোহলিকেই যদি প্রশ্ন করা হয়, তার চোখে এই প্রজন্মের সেরা টেস্ট ক্রিকেটার কে? জবাবটা কী হতে পারে?

এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে ভার।। এই ম্যাচ শুরুর আগে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রজন্মের সেরা ক্রিকেটার সম্পর্কে কোহলি বলেছেন, ‘আমার মতে এই প্রজন্মের সেরা টেস্ট ক্রিকেটার স্টিভ স্মিথ। ম্যাচের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে তার যে ক্ষমতা, সেটা দুর্দান্ত। এই ক্ষমতা সে অনেক বছর ধরে দেখিয়ে আসছে। ৮৫-৯০ টেস্ট খেলে তার ব্যাটিং গড় ৬০ এর আশপাশে, যা অনেকটাই অবিশ্বাস্য।

সবাইকে ছাপিয়ে স্মিথের ধারাবাহিকতা এবং ম্যাচে ইমপ্যাক্ট নজর কেড়েছে কোহলির, ‘স্মিথ ব্যাট হাতে যতটা ধারাবাহিক, ম্যাচে তার রানের যে প্রভাব, তা গত ১০ বছরে অন্য কোনো ক্রিকেটারের মধ্যে আমি দেখিনি।