NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

দেশে ১৬.২৭ লাখ টন খাদ্যশস্য মজুত আছে : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৫, ০৯:১৯ এএম

দেশে ১৬.২৭ লাখ টন খাদ্যশস্য মজুত আছে : প্রধানমন্ত্রী

দেশে বর্তমানে ১৬ দশমিক ২৭ লাখ টন খাদ্যশস্য মজুত আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় এমপি কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

প্রধানমন্ত্রীর তথ্য অনুযায়ী, মজুত খাদ্যশস্যের মধ্যে চাল ১২ দশমিক ২৫ টন, গম ৩ দশমিক ৯৬ টন এবং ধান ৯ হাজার টন।

প্রধানমন্ত্রী জানান, খাদ্য মজুত বাড়াতে বর্তমান বোরো সংগ্রহ মৌসুমে ৪ লাখ টন ধান ও ১২ দশমিক ৫০ টন চালসহ চাল আকারে সর্বমোট ১৫ দশমিক ১০ লাখ টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে অভ্যন্তরীণ গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ লাখ টন নির্ধারণ করা হয়েছে।

অধিকতর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চলতি অর্থবছরে (২০২২-২৩) এখন পর্যন্ত (২৩ মে ২০২৩) ৬ দশমিক ৩৪ লাখ টন চাল ও ৬ দশমিক ৮০ টন গম আমদানি করা হয়েছে বলেও জানন সরকারপ্রধান।