NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

উইন্ডিজে ওয়ানডে সিরিজে ছুটি চেয়েছেন সাকিব


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০১:৪১ পিএম

>
উইন্ডিজে ওয়ানডে সিরিজে ছুটি চেয়েছেন সাকিব

উইন্ডিজ সফর শুরুর আগেই আলোচনা ছিল সাকিব আল হাসানকে ঘিরে। ক্যারিবীয় সফরে টেস্ট ও টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে সিরিজ খেলবেন না এ বাঁহাতি অলরাউন্ডার।

সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ নয়, এ জন্য সে সময় ছুটি নিতে চান সাকিব। তবে তিন ফরম্যাটের স্কোয়াডেই থাকে তার নাম। সফরে যাওয়ার আগে সাকিব নিজেই জানান, সব ফরম্যাট খেলবেন তিনি।

তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। ওয়ানডেতে ছুটি চেয়ে আবেদন করেছেন সাকিব। সাকিবের ছুটি চাওয়ার বিষয়টি স্বীকার করলেও এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আজ বুধবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে ইতিবাচক ভাবনার কথা জানালেন, বিসিসি সভাপতি নাজমুল হাসান পাপন। 

পাপন বলেন, সাকিব যাওয়ার আগে বলেছিল টেস্ট খেলবে না, ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে। আমার সাথে বসার পর বলল খেলবে টেস্ট এবং ওকে তো অধিনায়কই করা হলো। শুনেছি জালাল ভাইকে (জালাল ইউনুস, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান) বলেছে, ও ওয়ানডে সিরিজে নাও খেলতে পারে। আগেই বলেছে। যেহেতু এখনো বোর্ডের সাথে কথা বলেনি (আনুষ্ঠানিকভাবে), হয়ত আজ-কালকের মধ্যে জানলে বুঝতে পারব।’

বোর্ড মনে করছে, সুপার লিগের অংশ নয় এমন সিরিজগুলোতে সাকিব আল হাসান, তামিম ইকবালদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা না খেলতে চাইলে বরং দেশের ক্রিকেটই লাভবান হবে। এতে সুযোগ পাবে নতুনরা। ঝালিয়ে নেওয়া যাবে তরুণদের।

পাপনের ব্যাখ্যা, ‘এটাকে আনুষ্ঠানিক ধরতেও পারেন। ও নাকি মৌখিকভাবে জালাল ভাইকে বলেছে, এটা জালাল ভাই বলেছে আমাকে।’
 
‘যেগুলো র‍্যাঙ্কিংয়ের (আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে সুপার লিগ অর্থে) অংশ না, এসব সিরিজে সিনিয়র ক্রিকেটাররা ছুটি চাইলে ভালো। আমরাও তখন নতুন ছেলেদের সুযোগ দেওয়ার সুযোগ পাব।’

সঙ্গে যোগ করে পাপন বলেন, ‘জানতে হবে ওর জায়গায় খেলোয়াড় আছে কি না বা কারা আছে? সব কিছু চিন্তা করে আমাদের মাথায় আছে। ওদের বিরতি দরকার।’

২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। এরপর তিনটি ওয়ানডে ম্যাচ হবে গায়ানাতেই। এই সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।