NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

পিটিআইয়ের প্রেসিডেন্ট গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৫:৪৮ এএম

পিটিআইয়ের প্রেসিডেন্ট গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রেসিডেন্ট পারভেজ এলাহীকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বৃহস্পতিবার লাহোরে পারভেজ এলাহীর বাসভবনের বাইরে থেকে দুর্নীতিবিরোধী সংস্থার কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেছেন।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, পাঞ্জাবের সাবেক এই মুখ্যমন্ত্রীকে লাহোরের গুলবার্গ এলাকায় জহুর এলাহীর বাসভবনের কাছে গাড়ির ভেতর থেকে টেনে-হেঁচড়ে নিয়ে গেছেন দুর্নীতিবিরোধী কর্মকর্তারা।

এলাহীর মুখপাত্র পিটিআইয়ের এই নেতাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত সপ্তাহে শারীরিক সমস্যার কথা জানিয়ে আদালতে হাজির না হওয়ায় দেশটির দুর্নীতিবিরোধী আদালত তার অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করে। তারপরই তাকে গ্রেপ্তারের এই ঘটনা ঘটেছে।

পাকিস্তানের গুজরাট জেলার জন্য বরাদ্দকৃত উন্নয়ন তহবিল থেকে ৭ কোটি রুপি আত্মসাতের এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির দুর্নীতি দমন আদালতের বিচারক এলাহীর বুকে ব্যথা অনুভব করার দাবি করে জমা দেওয়া মেডিকেল সার্টিফিকেটকে ভুয়া বলে ঘোষণা করেছে।

জিও নিউজের সাথে আলাপকালে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী আমির মীর বলেছেন, দুর্নীতিবিরোধী পুলিশ দুর্নীতির এক মামলায় এলাহীকে খুঁজছিল। তিনি বলেছেন, নিজের বাসভবন থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ পিটিআইয়ের এই প্রেসিডেন্টের গাড়ি আটক করে এবং তাকে হেফাজতে নেয়।

মন্ত্রী আরও বলেন, গ্রেপ্তারের সময় দলটির নেতাকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেছে। তারপরও পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।