NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

এরদোয়ানের শপথে অংশ নেবেন রাষ্ট্রপতি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০১:২৭ এএম

এরদোয়ানের শপথে অংশ নেবেন রাষ্ট্রপতি

ঢাকা: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আজ রাতে প্রথম বিদেশ সফরে তুরস্কে যাচ্ছেন।  অংশ নেবেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে। 

গত ২৪শে এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশীয় অনুষ্ঠানে অংশ নিলেও বিদেশের কোনো কর্মসূচিতে তিনি যাননি। আজ রাতে তুরস্কের উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে তার। আগামী তেসরা জুন প্রেসিডেন্ট এরদোয়ানের শপথের বর্ণাঢ্য আয়োজনে অংশ নেবেন রাষ্ট্রপতি।

টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন এরদোয়ান। বন্ধুত্বের স্মারক হিসেবে বাংলাদেশ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। 

গত ১৪ মে (রোববার) তুরস্কে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৮ মে (বুধবার) দ্বিতীয় দফার ভোট হয়। পরে তুরস্কের সর্বোচ্চ নির্বাচন কর্তৃপক্ষ সুপ্রিম ইলেকশন কাউন্সিল এরদোয়ানকে বিজয়ী ঘোষণা করে। এরদোয়ান পান ৫২ দশমিক ১৪ শতাংশ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারুগলু পান ৪৭ দশমিক ৮৬ শতাংশ ভোট। এরদোয়ান ২০০৩ সালে তুরস্কের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এক দশকের বেশি সময় পর ২০১৪ সালের ১০ আগস্ট তিনি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন। সেই থেকে তিনি দেশটির সর্বোচ্চ পদে আছেন।