NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

প্রস্তাবিত বাজেটে মানুষের কষ্ট লাঘব হবে : ওবায়দুল কাদের


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৩, ০৬:৫৪ পিএম

প্রস্তাবিত বাজেটে মানুষের কষ্ট লাঘব হবে : ওবায়দুল কাদের

ঢাকা: ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের কষ্ট লাঘব হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বাজেটটা এমনভাবে করা হয়েছে যে, মানুষের কষ্ট লাঘব হবে। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।’

বৃহস্পতিবার অর্থন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট সংসদে পেশ করার পর সংসদ থেকে বের হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের এ কথা বলেন। ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটকে জনবান্ধব বলার কারণ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এ বাজেটটা প্রণীত হয়েছে। এজন্য এটাকে জনবান্ধব বলছি।

এর আগে, জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থ-বছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিকাল ৩টায় জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।