NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

মার্কিন বিমানের কাছে ‘আগ্রাসী আচরণ’ চীনের যুদ্ধবিমানের


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৫, ০৩:৪১ এএম

মার্কিন বিমানের কাছে ‘আগ্রাসী আচরণ’ চীনের যুদ্ধবিমানের

দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক আকাশসীমায় প্রায় কাছাকাছি চলে এসেছিল যুক্তরাষ্ট্র ও চীনের দু’টি বিমান।

যুক্তরাষ্ট্র মঙ্গলবার (৩০ মে) এক বিবৃতিতে জানিয়েছে, চীনের বিমান ‘অযথাই’ তাদের বিমানের সামনে ‘আগ্রাসী আচরণ’ করেছে।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিয়োজিত যুক্তরাষ্ট্রের কমান্ড জানিয়েছে, গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে উড়ছিল তাদের ইউএস আরসি-১৩৫ গোয়েন্দা বিমান। ওই সময় চীনের জে-১৬ যুদ্ধবিমান কাছাকাছি চলে আসে। চীনের বিমানটি এতটা কাছে চলে আসে যে, বিমানটির বাতাসের ঝটকা এসে মার্কিন বিমানটিতে আঘাত হানে।

ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের বিমানের নাকের কাছ দিয়ে চীনের বিমানটি যাচ্ছে এবং ওই সময় বাতাসের ঝটকায় মার্কিন বিমানটি কিছুটা কেঁপে উঠেছে।

তবে চীন দাবি করেছে, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তাদের ওপর নজরদারি চালানোর চেষ্টা করছে। যা তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

এ ব্যাপারে ওয়াশিংটনে অবস্থিত চীনের দূতাবাসের মুখপাত্র লিও পেংগিউ বলেছেন, ‘কাছ থেকে চীনের ওপর গোয়েন্দা নজরদারি চালাতে যুক্তরাষ্ট্র প্রায়ই বিমান ও জাহাজ মোতায়েন করে। যা চীনের জাতীয় নিরাপত্তার জন্য অনেক বড় হুমকি।’ 

তিনি আরও বলেছেন, ‘এ ধরনের বিপজ্জনক উস্কানি ও চীনের ওপর দোষ চাপানো বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় চীন।’

দূতাবাসের এ মুখপাত্র আরও জানিয়েছেন, ‘দক্ষিণ চীন সাগরে নিজস্ব নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমতা নিশ্চিতে চীন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেই যাবে।’