NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

যুক্তরাষ্ট্রে পাঁচদিনে গুলিতে ঝরেছে ১৪ প্রাণ


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৭:১৩ এএম

যুক্তরাষ্ট্রে পাঁচদিনে গুলিতে ঝরেছে ১৪ প্রাণ

যুক্তরাষ্ট্রে গতকাল সোমবার (২৯ মে) পালিত হয় মেমোরিয়াল ডে। মার্কিন সশস্ত্র বাহিনীর যেসব সেনা প্রাণ দিয়েছেন— প্রতি বছরের মে মাসের শেষ সোমবার তাদের স্মরণ করা হয়। আর এই মেমোরিয়াল ডে যে সপ্তাহে পালন করা হলো সেই সপ্তাহেও দেশটিতে গুলিতে ঝরেছে ১৪টি প্রাণ। এছাড়া আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ।

এই সময়টায় আটটি রাজ্যের সমুদ্র সৈকত, স্কুল, মোটরসাইকেলের শোভাযাত্রাসহ অন্যান্য স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। তরুণ থেকে শুরু করে ৬০ বছরের বৃদ্ধও এতে হতাহত হয়েছেন।

গত চার বছরের তুলনায় এ বছর মেমোরিয়াল ডে ছুটির সপ্তাহে গুলিতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে বলেছে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি।

গত শুক্রবার অ্যারিজোনার মেসাতে এক ব্যক্তি গুলি করে ৪ জনকে হত্যা করেন। শুক্রবার সন্ধ্যায় শুরু হয় তার ধ্বংসযজ্ঞ। যা চলে শনিবার সকাল পর্যন্ত। পরবর্তীতে হত্যাকারীকে আটক করা হয়।

শনিবার সন্ধ্যায় নিউ মেক্সিকোর রেড রিভারে একটি মোটরসাইকেল শোভাযাত্রায় গুলির ঘটনা ঘটে। এতে ৩ জন নিহত ও পাঁচজন আহত হন। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

রোববার সকালে আটলান্টার বেঞ্জামিন ই মেইস হাইস্কুলে এক শিক্ষার্থী গুলিতে নিহত হন। গোলাগুলির সময় স্কুলটিতে কোনো অনুমতি ছাড়া শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন।

রোববার দিনের শেষে ওয়াশিংটন ডিসির নেভি ইয়ার্ড মেট্রো স্টেশনে গ্রিন লাইন ট্রেনের ভেতর গুলিতে প্রাণ যায় একজনের। ট্রেনের ভেতর দুই ব্যক্তির মধ্যে বাকবিতন্ডা হয়। আর এরমধ্যেই নিহত ব্যক্তির গায়ে গুলি ছোড়েন হত্যাকারী।

সোমবার সকালে ওহাইওর একটি পার্কিং লটে সাতজন গুলিবৃদ্ধ হন। তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আহত সবাই বেঁচে যাবেন। তারা এতটা গুরুতর আহত হননি।

এছাড়া মেমোরিয়াল ডের সপ্তাহে অন্যান্য জায়গায় গুলিতে প্রাণহানির ঘটনা ঘটেছে।