NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

মধ্যরাতে রাজের সঙ্গে সুনেরাহ’র গোপন ভিডিও ফাঁস


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৪, ০৪:৪৮ এএম

মধ্যরাতে রাজের সঙ্গে সুনেরাহ’র গোপন ভিডিও ফাঁস

সোমবার দিবাগত রাতে হঠাৎ করেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই ছবি ও ভিডিওগুলো পোস্ট করা হয়। যদিও ভিডিও প্রকাশের কিছুক্ষণ পরেই সেগুলো সরিয়ে ফেলা হয়। কিন্তু ততক্ষণে বিভিন্নভাবে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওতে শুধু শরিফুল রাজ ও সুনেরাহ’ই নয়, আরো দেখা গেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকেও। 

রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অল্প সময়ের ব্যবধানে পোস্ট করা একাধিক ছবি ও ভিডিও। যার ক্যাপশনে লেখা হয়, ‘আই লাভ ইউ ক্রেজি গার্ল, আহা সেই দিনগুলো!’

একটি ভিডিওতে দেখা যায়, ব্রিজের ওপর মধ্যরাতে বসে আছেন তারা। এসময় অশ্লীল ভাষায় পরস্পরের সঙ্গে রসিকতা করছেন। অন্য এক ভিডিওতে রাজ-সুনেরাহকে দেখা গেছে বারে।  আরেক ভিডিওতে মধ্যরাতে ফাঁকা রাস্তায় মাতলামি করতে দেখা গেছে দু’জনকে। তাদের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছিল, দু’জনের কেউই স্বাভাবিক অবস্থায় ছিলেন না।

আরেকটি ভিডিওতে ধরা পড়েছেন তানজিন তিশা। লিফটের ভেতরে রাজের ক্যামেরায় মদ্যপ অবস্থায় নাচতে দেখা গেছে তিশাকে।

এদিকে এই ছবি ও ভিডিও প্রসঙ্গে এখন পর্যন্ত মুখ খুলেননি রাজ। কিভাবে তার আইডি থেকে এসব পোস্ট করা হয়েছে সে বিষয়েও কিছু জানা যায়নি।