NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

আইপিএলের সমাপনী অনুষ্ঠানেও থাকছে চমক!


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:৫৫ এএম

আইপিএলের সমাপনী অনুষ্ঠানেও থাকছে চমক!

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আইপিএলের ১৬তম আসরের পর্দা উঠেছিল। বেশ চমকই ছিল সেই অনুষ্ঠানে গায়ক অরিজিৎ সিং এবং মঞ্চে দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মান্দানা ও তামান্না ভাটিয়াদের প্রাণোচ্ছল উপস্থিতি। এক ঘণ্টার অনুষ্ঠানটিতে অতিথিরা পারফরম্যান্স দিয়ে দর্শকদের বুদ করে রেখেছিলেন। আগামী ২৮ মে ফাইনাল দিয়ে পর্দা নামছে আইপিএলের। শিরোপার লড়াইয়ে ইতোমধ্যে এক পা দিয়ে রেখেছে চেন্নাই সুপার কিংস। মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্সের মধ্যকার একটি দল তাদের মোকাবিলা করবে। তার আগে হবে সমাপনী অনুষ্ঠান। সেখানেও বলিউডের নামী র‌্যাপার ও গায়কদের পারফর্ম করতে দেখা যাবে।

অনেক দিক থেকেই এবারের আইপিএল কিছুটা ব্যতিক্রম। বেশকিছু নতুন নিয়ম নিয়ে শুরু হয়েছিল চলতি আসর। দীর্ঘদিন পর এবারই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় বিসিসিআই এবার আয়োজন করছে সমাপনী অনুষ্ঠান। আগামী রোববার (২৮ মে) ফাইনাল ম্যাচের আগেই এটি অনুষ্ঠিত হবে।

আজ (২৬ মে) আইপিএলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বার্তায় বিসিসিআই জানিয়েছে, ‌‘আহমেদাবাদ– আপনাদের জন্য আরও একটা উপহার থাকছে! একটা দারুণ বিকেলের জন্যে প্রস্তুত থাকুন। কিং (অর্পণ কুমার চান্ডেল) এবং নিউক্লিয়া (উদয়ন সাগর) আপনাদের জন্যে দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে হাজির হবেন। কতটা উত্তেজিত সবাই?’