NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

বর্ণবাদের ঘটনায় ব্যালান্স-ব্রেসনানদের নিষেধাজ্ঞা-জরিমানা


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪১ এএম

বর্ণবাদের ঘটনায় ব্যালান্স-ব্রেসনানদের নিষেধাজ্ঞা-জরিমানা

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে বর্ণবাদের ঘটনায় জড়িতদের ৮ হাজার পাউন্ড এবং ৮ সপ্তাহের জন্য নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল দেশটির ক্রিকেট ডিসিপ্লিনারি কমিটি (সিডিসি)। সেই দাবির পরই এসেছে নিষেধাজ্ঞা ও জরিমানার খবর। কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারে আজিম রফিককে উদ্দেশ্য করে বর্ণবাদী আচরণের দায়ে সম্প্রতি অবসর নেওয়া ইংল্যান্ডের জিম্বাবুইয়ান ক্রিকেটার গ্যারি ব্যালান্স, সাবেক ইংলিশ বোলার টিম ব্রেসনান, ম্যাথু হোগার্ডসহ ৬ জনকে ৩ হাজার পাউন্ড জরিমানা ও ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ইংল্যান্ডের হয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু করলেও, দল থেকে বাদ পড়া এবং বর্ণবাদে অভিযুক্ত হওয়ার ঘটনায় বিষাদগ্রস্ত ছিলেন ব্যালান্স। এরপর তিনি নিজের মাতৃভূমি জিম্বাবুয়ের হয়ে নাম লেখান। যার মাধ্যমে তিনি দুই দেশের হয়ে সেঞ্চুরি করার অনন্য নজির গড়েন। তবে হঠাৎই মানসিক অতৃপ্তির কথা জানিয়ে গত ২০ এপ্রিল অবসরের ঘোষণা দেন ধারাবাহিকভাবে রান করতে থাকা এই ব্যাটার।

অন্যদিকে, ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ক্রিকেট ক্যারিয়ার শেষ করার পর টিম ব্রেসনানসহ দণ্ডপ্রাপ্ত কয়েকজন সাবেক ক্রিকেটার কাউন্টিতে কোচিংয়ে যুক্ত আছেন। একই অপরাধে ব্যালান্সের সঙ্গে অভিযুক্ত হয়েছিলেন তারাও। দণ্ডপ্রাপ্ত ছয়জন হলেন- ব্যালান্স, সাবেক দুই ইংলিশ ক্রিকেটার হোগার্ড ও ব্রেসনান, ইয়র্কশায়ারের সাবেক অধিনায়ক ও কোচ অ্যান্ড্রু গল, সহকারী রিচার্ড পাইরাহ ও স্কটল্যান্ডের সাবেক পেসার জন ব্লেইন।

ব্যালান্সকে ৩ হাজার পাউন্ড জরিমানার পাশাপাশি ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুনানির আগেই নিজের দোষ স্বীকার করে নেন ইংল্যান্ড ছেড়ে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বাঁ-হাতি ব্যাটার।

দুই সাবেক ক্রিকেটার হোগার্ড ও ব্রেসনানকে ৪ হাজার পাউন্ড এবং ৪ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ব্রেসনান। ইয়র্কশায়ারের সাবেক অধিনায়ক ও কোচ অ্যান্ড্রু গলকে ৬ হাজার পাউন্ড জরিমানার পাশাপাশি কোচিং থেকে ৬ সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অবশ্য ক্লাব থেকে চাকরি হারানোর পর আর খেলাটির সঙ্গে জড়িত নন তিনি। এছাড়া জেলের সহকারী রিচার্ড পাইরাহ ও স্কটল্যান্ডের সাবেক পেসার জন ব্লেইনকে ২ হাজার ৫০০ পাউন্ড জরিমানা করা হয়েছে।