NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

রিলায়েন্স জিওর নতুন চেয়ারম্যান আকাশ আম্বানি


খবর   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩৯ এএম

>
রিলায়েন্স জিওর নতুন চেয়ারম্যান আকাশ আম্বানি

রিলায়েন্স জিওর চেয়ারম্যান পদে বসলেন মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি। গত বছরই মুকেশ আম্বানি বলেছিলেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রির নেতৃত্বের পরিবর্তন আসছে ধীরে ধীরে। পরের প্রজন্ম আরও দায়িত্ব নিচ্ছে। এছাড়াও বাবা ধীরুভাই আম্বানির জন্মদিনে রিলায়েন্সের শীর্ষপদে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন মুকেশ। সেই ইঙ্গিতকে সত্যি করে আকাশকে এই দায়িত্ব দেওয়া।

গত সোমবার (২৭ জুন) সংস্থাটির বোর্ড মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর মঙ্গলবার (২৮ জুন) আকাশের নিয়োগে অনুমোদন দিয়েছে রিলায়েন্স জিও-র বোর্ড।

এদিকে রিলায়েন্স জিও-র চেয়ারম্যান পদ ছাড়লেও জিও প্ল্যাটফর্ম লিমিটেডের চেয়ারম্যান পদেই থাকছেন মুকেশ আম্বানি। এছাড়া মঙ্গলবার থেকেই রিলায়েন্স জিওর অতিরিক্ত ডিরেক্টরের পদে বসেছেন রামীন্দর সিং গুজরাল ও কে ভি চৌধুরী।

আকাশ আম্বানি সম্পর্কে কিছু তথ্য

৩০ বছরের আকাশ অর্থনীতিতে স্নাতক হয়েছিলেন ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে। ২০২০ সালে তার বিয়ে হয় শ্লোকা মেহতার সঙ্গে। সেই রাজকীয় বিয়ের আসরে প্রিয়াঙ্কা চোপড়ার মতো বলিউড তারকা থেকে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ার হাজির ছিলেন। পরবর্তী সময়ে জন্ম নেয় তাদের একমাত্র পুত্র পৃথ্বী।

রিলায়েন্স গ্রুপের ডিজিটাল বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আকাশ। জিও ইনফোকমের প্রধান কৌশলী হিসেবে কাজ করেছেন তিনি। নেটওয়ার্ক কাঠামো তৈরি করার পাশাপাশি জিও চ্যাট, জিও টিভি, জিও সিনেমার মতো অ্যাপ্লিকেশনের পেছনে অন্যতম কারিগর আকাশই।

মুকেশ ও নীতা আম্বানির তিন সন্তানের মধ্যে আকাশই বড়। তার এক যমজ বোন রয়েছেন। তিনি ইশা আম্বানি। এছাড়াও রয়েছে তার ভাই অনন্ত আম্বানি। তিনি রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স ও জিও প্ল্যাটফর্মের ডিরেক্টর।

আকাশের গাড়ির শখ বহুদিনের। এরইমধ্যে বেশ কয়েকটি মূল্যবান ও রাজকীয় গাড়ির মালিক তিনি। সেগুলির মধ্যে মার্সিডিজ বেঞ্জ যেমন রয়েছে, তেমনই রয়েছে রেঞ্জ রোভার ভোগ, রোলস রয়েস ফ্যান্টম ড্রপহেড কুপের মতো গাড়িও।

কেবল গাড়ি নয়, খেলাধুলারও বেশ ভক্ত আকাশ। বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণের মতো ক্রিকেট ম্যাচে তাকে দেখা গেছে লাক্সারি বক্সে বসে ম্যাচ উপভোগ করতে।