যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল হিল এলাকায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এক অভিযানে ১৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবক একটি লোড করা শটগান নিয়ে সরাসরি কংগ্রেস ভবনের দিকে ছুটে যাচ্ছিল। তবে ক্যাপিটল পুলিশের তৎপরতায় কোনো প্রকার হতাহতের ঘটনা ছাড়াই তাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ক্যাপিটল পুলিশ প্রধান মাইকেল সুলিভান সাংবাদিকদের জানান, অভিযুক্ত যুবক একটি সাদা মার্সিডিজ এসইউভি নিয়ে ক্যাপিটলের সামনে এসে গাড়ি পার্ক করে।
পুলিশ জানিয়েছে, ওই যুবকের উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
উল্লেখ্য যে, আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটল ভবনে ‘স্টেট অফ দ্য ইউনিয়ন’ ভাষণ দেওয়ার কথা রয়েছে। এর মাত্র তিন মাস আগে হোয়াইট হাউসের কাছে এক হামলায় ন্যাশনাল গার্ডের একজন সদস্য নিহত হয়েছিলেন। সাম্প্রতিক এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়লেও পুলিশ প্রধান সুলিভান বলেছেন, আমরা স্টেট অফ দ্য ইউনিয়নকে অত্যন্ত গুরুত্বের সাথে নিই এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রস্তুতি অটুট রয়েছে।


