দীর্ঘ সময় ধরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে রাজত্ব করছিল ভারত। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন টেস্টের সিরিজে ধবলধোলাই হওয়ার পর সেই রাজত্ব হারায় তারা। অবশ্য এখন শুধু রাজত্বই নয়, সর্বশেষ দুইবারের রানার্সআপরা ফাইনাল থেকেই ছিটকে যাওয়ার পথে।
ভারতের ভাগ্য এখন নির্ভর করছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও শ্রীলঙ্কার হাতে।
কেননা ভারত ছিটকে পড়ায় শীর্ষস্থান নিয়ে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার মধ্যে। টেস্ট জয়ের পর কখনো অস্ট্রেলিয়া চূড়ায় উঠতেছে, আবার কখনো ম্যাচ জয়ে প্রোটিয়ারা।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হবে দক্ষিণ আফ্রিকার।


